বজ্রপাত নিরোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় তালবীজ রোপণের উদ্বোধন
মাগুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বজ্রপাত নিরোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ৫ হাজার তালবীজ ও অন্যান্য বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে সুপ্রভাত বাংলাদেশ নামে শরীরচর্চা বিষয়ক একটি সংগঠন। মঙ্গলবার সকাল ১০টায় মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।......
বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরেও থেমে নেই নদী থেকে বালু উত্তোলন
বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও থেমে নেই নদী থেকে অবৈধ বালু উত্তোলন। প্রভাবশালীদের ছত্রছায়ায় উপজেলার চিকাশী ইউনিয়নের সুলতানহাটা গ্রামের ইছামতি নদীতে ড্রেজার মেশিন বসিয়ে আবারও বালু উত্তোলন করা হচ্ছে। নদীর গভীর তলদেশ থেকে বোরিং করে পাইপের সাহায্যে বালু উত্তোলনের কারণে নদীর তীরবর্তী আবাদি জমিগুলো ভাঙ্গনের কবলে পড়েছে। সরেজমিনে জানা যায়,......
সিলেটে ছড়া-খালের তীর দখলমুক্ত করে দৃষ্টিনন্দন পার্ক
একদিকে টিলাভূমি, অন্যদিকে সুরমা নদী। এ রকম পরিবেশে সিলেট নগরীর উত্তর দিক থেকে ১২টি ছড়া-খাল গিয়ে মিশেছে দক্ষিণ দিকের সুরমায়। এসব ছড়া-খালের তীর দখলমুক্ত করে হাঁটাপথ (ওয়াক ওয়ে) নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করছে সিলেট সিটি করপোরেশন। এ কাজ করতে গিয়ে ছড়া দখলমুক্ত করায় বের হয়েছে একটি উদ্যান। সিটি করপোরেশন উদ্যানটিকে ‘পার্কে’......
খুলনায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা
খুলনায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। এতে হুমকির মুখে পড়েছে নদী পাড়ের বেড়িবাঁধ, ফসলি জমি, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খুলনায় কাজিবাছা নদীতে একটি মাত্র বালুমহালে ইজারা নিয়ে বৈধভাবে বালু উত্তোলন করে ঠিকাদার। বাকি সবই অবৈধ। জানা যায়, খুলনার ডুমুরিয়ার সালতা, মরা ভদ্রা, হরি নদী,......
প্রবহমান মুক্তেশ্বরী নদীতে বেড়া দিয়ে মাছ চাষ
প্রবহমান নদীকে ‘বদ্ধ জলাশয়’ দেখিয়ে ইজারা নেওয়া হয়েছে। নদীর তিন কিলোমিটার অংশে মাছ চাষ করতে দেওয়া হয়েছে আড়াআড়ি বেড়া। স্থানীয় লোকজনের নদীতে নামা নিষেধ। নদী দখল করে মাছ চাষের এমন আয়োজন যশোর শহরের অদূরে মুক্তেশ্বরী নদীতে। তিন মাস ধরে ক্ষমতাসীন দলের স্থানীয় কয়েকজন নেতা ও জনপ্রতিনিধি মিলে এভাবে মাছ চাষ......
প্রতিবেশ-সংকটাপন্ন এলাকায় পাথর তোলার প্রস্তুতি
সিলেটের জাফলংকে প্রতিবেশ-সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় ২০১৫ সালে। সেই থেকে বালু ও পাথর কোয়ারি হিসেবে ইজারা বন্দোবস্ত কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থায় ইসিএভুক্ত এলাকায় ভূমি বন্দোবস্ত নেওয়া আছে—এই দাবিতে সাইনবোর্ড সাঁটিয়েছে একটি প্রতিষ্ঠান। হাইকোর্টের রিট আদেশ নম্বরসংবলিত সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে, ‘খনিজসম্পদ উত্তোলনের কাজ......
নদীর জায়গায় অর্থনৈতিক অঞ্চল গড়তে দেওয়া হবে না: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিদ্যুৎ কেন্দ্র, অর্থনৈতিক অঞ্চল বা অন্য কোনো উন্নয়নের কথা বলে নদী দখল করা যাবে না। আমরা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করছি। ব্যবসায়িক স্থাপনাকে ঘিরে কেউ নদীর জায়গা দখল করতে চাইলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না।’ গতকাল শনিবার ঢাকা-বরিশাল নৌপথের চাঁদপুরেরর লক্ষ্মীরচর-আলুরবাজার-ঈশানবালা-হিজলা-উলানিয়া-মিয়ারচর নৌপথ পরিদর্শনের সময়......
বুড়িগঙ্গা তীরের পুনর্দখল ঠেকাতে দৃষ্টিনন্দন বাগান
বুড়িগঙ্গা নদীর তীরে পুনর্দখল ঠেকাতে দৃষ্টিনন্দন বাগান তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় এমন উদ্যোগ নিয়েছে সংস্থাটি। গতকাল শুক্রবার সরেজমিন ঘুরে এমন চিত্রই দেখা গেছে। ঢাকার চারপাশের নদ-নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে গত বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অভিযান চালানো হয়।......
মানিকছড়িতে ‘ডিসি পার্ক’ নামে নজরকাড়া আধুনিক পর্যটনকেন্দ্র
দেশের প্রত্যন্ত একটি জেলা খাগড়াছড়ি। জেলা সদর থেকে ৬৫ কিলোমিটার দূরে মানিকছড়ি উপজেলা। মানিকছড়িতে প্রথমবারের মতো ১৪০ একর জমিতে গড়ে তোলা হচ্ছে ‘ডিসি পার্ক’ নামে আধুনিক এক পর্যটনকেন্দ্র। খাগড়াছড়ি সদর থেকে ৬৫ কিলোমিটার দূরে মানিকছড়ি উপজেলা। আর মানিকছড়ির পাশেই লক্ষ্মীছড়ি, গুইমারা ও রামগড় উপজেলা। এই উপজেলাগুলোতে বিনোদনের কোনো ব্যবস্থা নেই।......
বান্দরবানে জনপ্রিয় হয়ে উঠেছে ছাদ বাগান
বান্দরবানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ছাদ বাগান। কেউ পুরনো ছাদের পরিধি বাড়াচ্ছেন। কেউ আবার তৈরি করছেন নতুন বাগান। ফলে সৌখিনতার পাশাপাশি মিটছে, পরিবারের পুষ্টির চাহিদা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে, তাদের সহায়তার আশ্বাস কৃষি কর্মকর্তাদের।...