25 C
ঢাকা, বাংলাদেশ
23 November, 2026
গ্রীন পেইজ

পচে গেছে ১৬শ’ হেক্টর জমির রোপা আমন ধান

বন্যার পানি নেমে গেছে। শুকিয়েছে চলাচলের পথ ঘাট। কিন্তু বন্যার পানিতে পচে গেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদী নিকটবর্তী পাঁচটি ইউনিয়নের আটটি ওয়ার্ডের শত শত কৃষকের স্বপ্ন ১ হাজার ৬শ’ হেক্টর জমির আমন ধান। প্রথম দু-দফা বন্যায় তেমন ক্ষতি না হলেও তৃতীয় দফা বন্যার পানি জমে থাকায় পচে গলে নষ্ট......

বৈশ্বিক জলবায়ুু বিষয়ক ভার্চ্যুয়াল বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গ্রীন পেইজ ডেক্স
বৈশ্বিক জলবায়ুু বিষয়ক ভার্চ্যুয়াল বৈঠকে নেতৃত্ব দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার ওই বৈঠক হবে। বিশ্ব সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে ক্লাইমেট ভালনেরাবল ফোরামের (সিভিএফ) বর্তমান চেয়ার হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ)-এর চেয়ার বান কি মুন, সিভিএফ......

জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলে অপরিকল্পিত নগরায়ন বাড়ছে

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের যেসব দেশ সবচেয়ে অরক্ষিত অবস তার মধ্যে অন্যতম। ২০১৯ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলে ক্রমেই বাড়ছে অপরিকল্পিত নগরায়ন। আর তার ফলে এই অঞ্চলে তীব্র পানি সংকটের আশঙ্কা সৃষ্টি হয়েছে। হিমালয়কেন্দ্রিক যে আটটি দেশের ওপর অপরিকল্পিত নগরায়নের প্রভাব পড়বে, বাংলাদেশও রয়েছে। ওই......

ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে ৭ দিনে বিলীন ৩৪৩ বসতভিটা, পানির নিচে ১৯ হাজার হেক্টর জমির ফসল

নদ-নদীর পানি কমতে থাকায় কুড়িগ্রামে চলতি বছরের পঞ্চম দফা বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। তবে এখনও দুর্ভোগে রয়েছেন বন্যাকবলিত নিম্নাঞ্চল ও চরের মানুষজন। আর পানির কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। গত এক সপ্তাহে সদরের ভোগডাঙা, যাত্রাপুর ও মোগলবাসায় ৩৪৩টি বসতভিটা ধরলা ও ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন হয়ে গেছে। শুক্রবার......

পরিবেশ ঠিক রেখে উন্নয়ন করার মানসিকতা তৈরি করতে হবে: পরিবেশ বিষয়ক নেতারা

গ্রীন পেইজ ডেক্স
পরিবেশ ঠিক রেখে উন্নয়ন করার মানসিকতা তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ বিষয়ক সামাজিক আন্দোলনের নেতারা। শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের (বেন) যৌথ উদ্যোগে ‘বাংলাদেশে পরিবেশ আন্দোলনের রাজনৈতিক কার্যকারিতা: চ্যালেঞ্জ ও প্রতিকার’ শীর্ষক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব......

সুন্দরবনের বিপন্ন পাখিদের তালিকায় প্যারাপাখি

সুন্দরবনের একটি পাখি নিয়ে সব সময় আলোচনা হয়। যেকোনো পাখি দেখিয়েদের বড় আকর্ষণ হলো, কালামুখ প্যারাপাখি বা সুন্দরী হাঁস। সুন্দরবনে গবেষণার কাজে এখন প্রতিবছরই যেতে হয়। গত বর্ষা মৌসুমে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ থেকে শরণখোলা পর্যন্ত বেশ লম্বা একটা পথ পাড়ি দিলাম পাখিটিকে দেখার আশায়। সে যাত্রায় ছয় দিনে মাত্র একবার......

বগুড়ায় বিপৎসীমার ওপরে যমুনার পানি, তলিয়ে গেছে ফসলি জমি

বৃষ্টিপাত ও উজানের ঢলে জেলার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে বগুড়ায় যমুনার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে বাঙ্গালী নদীর পানি বিপৎসীমার ৪৪.৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি কমে আবার বাড়ায় নদী তীরবর্তী মানুষের মধ্যে ফের আতঙ্ক দেখা দিয়েছে। আজ রোববার (৪......

দেশের ১৪ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

গ্রীন পেইজ ডেক্স
দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে আজ রোববার (৪ অক্টোবর, ২০২০) ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া। সেই সাথে  বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের ১৪টি অঞ্চল- ঢাকা,......

মিঠাপানির সংকটে বন্য প্রাণী

গ্রীন পেইজ ডেক্স
২০১১ সাল পর্যন্ত ভোলার বনাঞ্চলে প্রায় ১১ হাজার বন্য প্রাণী ছিল। বর্তমানের কোনো হিসাব নেই। শুকনা মৌসুমে বনে দেখা দেয় মিঠাপানি ও খাদ্যের সংকট। লোনাপানিতে তৃণ শুকিয়ে যায়। জোয়ারের সময় বন্য প্রাণী নদী সাঁতরে লোকালয়ে চলে এসে শিকারিদের খপ্পরে পড়ে। বন বিভাগ সূত্রে জানা যায়, জেলার মোট বনাঞ্চলের অনেক জায়গাই......

ফ্রান্স ও ইতালিতে অ্যালেক্সের ভয়াবহ তাণ্ডব,  নিহত ২, নিখোঁজ ২৫

গ্রীন পেইজ ডেক্স
ফ্রান্স এবং ইতালির উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ‘অ্যালেক্স’ এর তাণ্ডবে দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজনই ইতালির নাগরিক। নিহতের মধ্যে একজন অস্টা ভ্যালিতে দমকল বাহিনীর সদস্য ছিলেন। অন্যজন পিয়েডমন্ট অঞ্চলের বাসিন্দা ছিলেন। প্রবল বন্যায় তার গাড়ি নদীতে ভেসে গেলে মৃত্যু হয় ওই ব্যক্তির। ঝড়ের কারণে নিখোঁজ আছেন অন্তত আরও ২৫......
Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত