25 C
ঢাকা, বাংলাদেশ
24 November, 2026
গ্রীন পেইজ

শরীয়তপুরে বন্যা পরিস্থিতির অবনতি   

পদ্মা ও কীর্তিনাশা নদীর পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। দিন দিন শরীয়তপুর জেলার বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বন্যার পানিতে নতুন-নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শরীয়তপুর জেলার শরীয়তপুর সদর, নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ, ড্যামুডা উপজেলার অন্তত ৪২টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। বন্যায় জেলায় প্রায় ৩ লাখের উপওে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুর্গত এলাকায় চলছে......

অস্ট্রেলিয়ায় দাবানলের কবলে পড়ে প্রাণ হারিয়েছে ৩০০ কোটি প্রাণী

বর্তমানে বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এতে প্রতি মুহূর্তে মারা যাচ্ছে মানুষ। তবে এই মহামারীর আগে অস্ট্রেলিয়ায় ঘটে ভয়াবহ দাবানল। আর এতে ৩০০ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে কিংবা অনত্র চলে গেছে বলে একটি জরিপে উঠে এসেছে। এই দুর্যোগকে ‘আধুনিক ইতিহাসের বন্য প্রাণীর জন্য ভয়াবহ বিপর্যয়’ হিসেবে দেখা হচ্ছে। খবর এএফপি,......

টাঙ্গাইলে যমুনার পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে 

টাঙ্গাইলে যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ঝিনাই ও ধলেশ্বরী নদীর পানি আজও বৃদ্ধি পেয়েছে। তবে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরো অবনতি ঘটেছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে করে প্রায় ছয় লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন......

প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, গাছ ও ফসলের ব্যাপক ক্ষতি

টানা মাসব্যাপী বন্যার পর কিছু নদ-নদীর পানি কমতে শুরু করলেও এক দিনের ব্যবধানে নতুন করে দুটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এ ছাড়া ১০১টি পর্যবেক্ষণাধীন পানিসমতল স্টেশনের ৩৭টিতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে শরীয়তপুর, মাদারীপুর, গাইবান্ধাসহ কয়েকটি জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে আগে থেকে বন্যাকবলিত এলাকাগুলো এখনো পানিতে তলিয়ে......

কর্ণফুলীর তীরে রূপালী ইলিশের ছড়াছড়ি, ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ 

দীর্ঘ ৬৫ দিন নিষেধাজ্ঞার পর সাগরে মাছ ধরা শুরু করেছে জেলেরা। জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। ছোট, মাঝারি ও বড় সাইজের প্রচুর ইলিশ পেয়ে খুশি জেলে, ফিশিং ট্রলার মালিক ও মৎস্য আড়তদাররা। গভীর সমুদ্র থেকে ফেরত আসা ইলিশ বোঝাই ট্রলার নিয়ে এখন ব্যস্ত হয়ে উঠেছে চট্টগ্রাম নগরীর সবচেয়ে......

প্রকৃতিকে স্বরুপে ফেরানোর জন্য আরো ৩ মান বন্ধ থাকবে জাতীয় উদ্যানগুলো

পর্যটকদের আগমন বন্ধ রেখে প্রকৃতিকে স্বরুপে ফেরার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশ অবস্থিত জাতীয় উদ্যানগুলো আরও ৩ মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এছাড়া সংরক্ষিত বনাঞ্চল এলাকায় সারা বছরব্যাপী পর্যটদের ভ্রমণ বন্ধে একটি নীতিমালা প্রণয়নের......

আত্রাইয়ে ভেসে গেছে দুই শতাধিক পুকুর, সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি

নওগাঁর আত্রাই উপজেলায় প্রবল বর্ষণ ও ঢলের পানিতে দুই শতাধিক পুকুর ডুবে প্রায় সাড়ে তিন কোটি টাকার মাছ ভেসে গেছে। অনেক চাষি সরকারি বা বেসরকারি পুকুর লিজ নিয়ে মৎস্য চাষ করেছিলেন। তাদের স্বপ্ন বানের জলে ভেসে গেছে। চাষিরা চরম হতাশ হয়ে পড়েছেন। জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে সরকারি-বেসরকারি প্রায় হাজার......

মানিকগঞ্জে পানি বাড়ায় তলিয়ে যাচ্ছে ফসল

মানিকগঞ্জের ছয় উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা, কালীগঙ্গা ও ধলেশ্বরী নদীর পানি বাড়ছে প্রতিদিন। এতে বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। পানিবন্দি হচ্ছেন অনেক মানুষ, তলিয়ে যাচ্ছে ফসল ও বসতভিটা। গতকাল মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ধলেশ্বরী নদীর জাগীর পয়েন্টের গেজ রিডার মো. বদর উদ্দিন জানিয়েছেন, এ পয়েন্টে পানি......

বিপৎসীমার ১১৮ সে.মি. উপর পদ্মার পানি, রাজবাড়ীতে বন্যা পরিস্থিতির অবনতি

রাজবাড়ীর পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গেজ স্টেশনে ৩ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১১৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হবার কারণে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এতে করে জেলার চারটি উপজেলার ৭০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায়......

ঢাকাসহ মধ্যাঞ্চলের ৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ি, শরীয়তপুর, ঢাকা, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। অন্যদিকে একই সময়ে ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, নাটোর, বগুড়া, জামালপুর ও নওগাঁ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল হতে পারে। আজ রবিবার (২৬ জুলাই ২০২০) দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন......
Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত