27 C
ঢাকা, বাংলাদেশ
28 November, 2026
গ্রীন পেইজ

আবারও তাপমাত্রা ৮ ডিগ্রিতে তেঁতুলিয়ার, আগামী তিন দিনে কমতে পারে রাতের তাপমাত্রা 

গ্রীন পেইজ ডেক্স
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা আবার ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে। আজ রোববার তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ৮ ডিসেম্বর প্রথমবারের মতো তেঁতুলিয়ার তাপমাত্রা সর্বনিম্ন ৮ ডিগ্রিতে নেমেছিল । রবিবারের (২৪ ডিসেম্বর......

বায়ু দূষণের শীর্ষ তালিকায় ঢাকা, পর্যায়ক্রমে শীর্ষে উলানবাটোর ও কাবুল

এয়ার ভিজ্যুয়াল ওয়েবসাইট এর তথ্য অনুযায়ী আজ বরিবার সকাল ৮টা ৪৫ মিনিটে বিশ্বের সব দূষিত শহরকে পেছনে ফেলে শীর্ষে চলে আসে বাংলাদেশের রাজধানী ঢাকা। রাজধানী ঢাকায় সেসময় বায়ু দূষণের পরিমাণ ছিল ২৩৭ পিএম। প্রতি মুহূর্তেই বায়ু দূষণের মাত্রার বিষয়টি আপডেট করা হয়।  ২০১৫ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের  বিশ্বাস, বায়ু দূষণের......

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় এলাকায় আঘাত হেনেছে ৬.৮ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনে ৬.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে।আজ রবিবার (১৫ ডিসেম্বর, ২০১৯) ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় এলাকা মিন্দানাওয়ে এ ভূমিকম্প অনুভূত হয় । তবে কয়েকটি সংবাদমাধ্যমে ভূমিকম্পের মাত্রা ৬.৯ বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের ঘনবসতিপূর্ণ শহর দাবাওয়ের দক্ষিণে। এ ভূমিকম্পে এখনো কোনো ধরনের......

শ্রীমঙ্গলে তাপমাত্রা কমে ১১.৩ ডিগ্রি সেলসিয়াসে, ৩ দিন ধরে চলছে একই অবস্থা

গ্রীন পেইজ ডেক্স
 ১১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে শ্রীমঙ্গলে তিন দিন ধরে বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।ভোরে ঘন কুয়াশায় ঢাকা থাকছে কমলগঞ্জসহ প্রত্যেকটি উপজেলা।সূর্য ডোবার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা বৃদ্ধি পায়। জানা যায়,শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সে অনুযায়ী ৩ দিন ধরে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড......

আগামী তিন দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে: আবহাওয়া অধিদপ্তর

গ্রীন পেইজ ডেক্স
ভোর রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সেই সাথে আগামী ৭২ ঘন্টায় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (১৪ ডিসেম্বর) আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আংশিক......

ঢাকা শহরের বায়ু-পরিবেশ-বাসযোগ্যতা নিয়ে শীঘ্রই প্রকাশ করা হবে প্রতিবেদন: বিআইপি

ঢাকা শহরের বায়ু-পরিবেশ ও বাসযোগ্যতা নিয়ে শীঘ্রই একটি প্রতিবেদন প্রকাশ করবে বিআইপি।মূলত সবুজ এলাকা, জলাশয়, খোলা উদ্যান ও কনক্রিট আচ্ছাদিত এলাকার বিদ্যমান অবস্থা’ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করবে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। রাজধানীর বাংলামোটরে অবস্থিত প্ল্যানার্স টাওয়ারের বিআইপি কনফারেন্স রুমে আজ শনিবার (১৪ ডিসেম্বর) এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করার......

অস্ট্রেলিয়ায় তীব্র গরম, তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে

অসহনীয় তাপমাত্রায় পুড়ছে অস্ট্রেলিয়া।দেশটির আবহাওয়া ব্যুরো জানিয়েছে, শনিবার (১৪ ডিসেম্বর) ৪০ ডিগ্রিতে যাচ্ছে এখানের তাপমাত্রা। আর রোববার (১৫ ডিসেম্বর) তাপমাত্রা হবে ৪১ ডিগ্রি। আবহাওয়াবিদরা বলছেন, আগামী সপ্তাহে রেকর্ড গড়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে অস্ট্রেলিয়ায়। এ জন্য ইতোমধ্যে কয়েকটি অঞ্চলে ফায়ার ওয়েদারের সতর্কতাও জারি করা হয়েছে।দেশটির পশ্চিম দিকে তীব্র মাত্রার লু......

ডিসেম্বর মাসের শেষার্ধে তীব্র শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৬ ডিগ্রিতে নামার আশঙ্কা

গ্রীন পেইজ ডেক্স
ডিসেম্বর মাসে বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যা নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া মাসের শেষের দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বয়েযেতে পারে এক থেকে দুটি মৃদু বা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। যা  ৮-১০ ডিগ্রি সেলসিয়াস অথবা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানান আবহাওয়াবিদ আবদুল হামিদ। চলতি মাসে শেষ......

মুজিব বর্ষের অনুষ্ঠানমালায় ‘পরিবেশ রক্ষার কর্মসূচি’ রাখার আহ্বান জানান সুলতানা কামাল

গ্রীন পেইজ ডেক্স
সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেটের জাফলং, শ্রীপুর থেকে পাথর উত্তোলন বন্ধ করার দাবিতে বাপা সিলেটের আয়োজনে এক নাগরিক সমাবেশ হয়। বাপার কেন্দ্রীয় সভাপতি সুলতানা কামাল সমাবেশে আগামী বছর মুজিব বর্ষের অনুষ্ঠানমালায় সরকারের কর্মসূচিতে ‘পরিবেশ ও প্রকৃতি রক্ষার কর্মসূচি’ রাখার আহ্বান জানান।আজ শুক্রবার(১৩ ডিসেম্বর) দুপুরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।......

শীতে রাজধানী ঢাকা থাকবে কুয়াশায়, আকাশ ঢাকা থাকছে ধোয়াশায় 

রাজধানীতে এখনো পুরোপুরিভাবে শীতের কুয়াশা দেখা যায়নি। কিন্তু সারাদিন আকাশ ঢাকা থাকছে ধোয়াশায়। এমনকি দুপুরেও মনে হয় যেন সকাল হয়েছে সবে মাত্র। আবহাওয়াবিদ ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে ক্ষতিকর ধুলির পরিমাণ বেড়ে যাওয়ায় এমন অবস্থা তৈরি হয়েছে। রাজধানীর বাতাস যে একেবারেই অস্বাস্থ্যকর তাও প্রকাশ পাচ্ছে এই ধুয়াশায়। আবহাওয়া অধিদপ্তর থেকে......
Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত