27 C
ঢাকা, বাংলাদেশ
28 November, 2026
গ্রীন পেইজ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গ্রীন পেইজ ডেক্স
স্পেনের মাদ্রিদে ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-২৫)। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ ডিসেম্বর মাদ্রিদ পৌঁছান। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২৫) গিয়ে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। গতকাল সোমবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় কপ-২৫ এর সম্মেলনস্থল ফেরিয়া মাদ্রিদের......

রাজধানীতে বায়ু দূষণজনিত রোগে ভুগছে ১১% মানুষ: বিআইডিএস

সম্প্রতি এক প্রতিবেদনে উঠে এসেছে রাজধানীর ৭১ শতাংশ মানুষ বিষণ্নতায় ভুগছে।এবার জানা যাচ্ছে, রাজধানীতে বসবাসরত মোট জনসংখ্যার ১১ শতাংশ বায়ুদূষণজনিত রোগে ভুগছে। এর মধ্যে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ৮ শতাংশ। এ ছাড়া সরাসরি বায়ুদূষণজনিত কারণ নয়, কার্ডিয়াক সমস্যায় ভুগছে ৮ শতাংশ আর ক্যান্সার আক্রান্তের হার ১.৩ শতাংশ। এ ছাড়া ৬৮ শতাংশ......

চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা

চলতি মাসে দেশে এক বা একাধিক মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, এ মাসের মাঝামাঝি ও শেষভাগে এক বা একাধিক মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ হতে পারে। গতকাল ঢাকাসহ সারা দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা......

ড্রেন নালা ও স্যুয়ারেজের পানি আর ময়লা পড়ে কালো হয়ে গেছে লেকের পানি,  বাতাসে উৎকট গন্ধ

গ্রীন পেইজ ডেক্স
রাজধানীর কেন্দ্রে জল-সবুজে ঘেরা হাতিরঝিল এক টুকরো স্বস্তি হয়ে এসেছিল রাজধানীবাসীর জন্য। উদ্বোধনের পর এটি বিনোদনের অন্যতম কেন্দ্রে হিসেবে পরিণত হয়। হাঁটাহাঁটি, ঘুরে বেড়ানোর জন্য রাজধানীর নানা প্রান্ত থেকে লোকজন ছুটে আসেন এখানে। দিনে দিনে সবুজে ঘেরা প্রকল্পটি সবুজতর হলেও লেকের পানি মানুষের জন্য অস্বস্থির কারণ হয়ে দাঁড়িয়েছে এখন। নির্মল......

ওয়াসার পানি জীবাণু ও দূষণমুক্ত করার জন্য  সমন্বিতভাবে কাজ করতে সুপারিশ 

গ্রীন পেইজ ডেক্স
ওয়াসার সরবরাহ করা পানি জীবাণু ও দূষণমুক্ত করতে দুই সিটি কর্পোরেশন ও ওয়াসাকে সমন্বিতভাবে কাজ করতে সুপারিশ করেছে হাইকোর্টের নির্দেশে গঠিত বিশেষজ্ঞ কমিটি। চার দফা সুপারিশ সম্বলিত এ প্রতিবেদনে বলা হয়েছে, দূষণ বা জীবাণুর সংক্রমণ ঠেকাতে ঢাকা ওয়াসার উচিত পানি সরবরাহ লাইনগুলোর মেরামত করা ও লাইনগুলো আধুনিক করা। এ জন্য......

প্রধানমন্ত্রীর আহ্বান  জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের মতো জলবায়ুজনিত অরক্ষিত দেশগুলোর জন্য অস্তিত্বের হুমকি হয়ে দেখা দিয়েছে। শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি এসব কথা বলেন। গতকাল সোমবার স্পেনের রাজধানী মাদ্রিদে শুরু হওয়া জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-২৫ লিডার্স সামিটে......

 বাড়ার সম্ভাবনা বৈশ্বিক খাদ্যশস্যের উৎপাদন, ভুট্টা উৎপাদন হবে ১১০ কোটি ৩০ লাখ টন

গ্রীন পেইজ ডেক্স
চলতি উৎপাদন মৌসুমে বিশ্বব্যাপী ভুট্টার উৎপাদন অন্য বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে, যা বৈশ্বিক খাদ্যশস্যের মোট উৎপাদন প্রবৃদ্ধিতেও ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে। সব মিলিয়ে ২০১৯-২০ উৎপাদন মৌসুমে বিশ্বব্যাপী খাদ্যশস্যের উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় ৫০ লাখ টন বাড়ার সম্ভাবনার কথা জানালো ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিল......

ভয়াবহ বন্যায় ভাসছে ফ্রান্স, হেলিকপ্টার উদ্ধারকর্মীসহ ৫ জনের মৃত্যু

গ্রীন পেইজ ডেক্স
ইতালির বন্দরনগরী ভেনিসের পর এবার বন্যার পানিতে ভাসছে ফ্রান্সের দক্ষিণাঞ্চল। আজ সোমবার (২ ডিসেম্বর  ২০১৯) দক্ষিণাঞ্চলের শহর মার্সেইতে উদ্ধারকাজ চালাতে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় তিন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আজ। চলছে হেলিকপ্টার দুর্ঘটনার কারণ অনুসন্ধানের তদন্ত। ভারী বৃষ্টিপাতের কারণে ফ্রেঞ্চ রিভারিয়া নদীর পানি......

ভারী বৃষ্টিপাতে তামিলনাড়ুতে দেয়াল ধস, নিহত অন্তত ২০

গ্রীন পেইজ ডেক্স
ভারতের তামিলনাড়ু রাজ্যে ভারী বৃষ্টিপাতে এখন পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছে। আজ সোমবার(২ ডিসেম্বর) সকালেই বৃষ্টি জেরে তামিলনাড়ুর কইম্বাতরে জেলায় দেয়াল ধসের ঘটনায় ১৫ জন নিহত হয়।এর আগে গত দুই দিনে বৃষ্টির জেরে ৫ জন নিহত হয়েছে বলে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। এনডিটিভি জানিয়েছে, কইম্বাতরের এক......

পর্যায়ক্রমে সব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি

২০১১ সালে জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়ের পর জার্মানির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়ে ব্যাপক শঙ্কা দেখা দেয়। সেই শঙ্কা থেকেই পর্যায়ক্রমে সব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বর্তমানে দেশটিতে সচল রয়েছে সাতটি কেন্দ্র। এগুলো ২০২২ সালের মধ্যে বন্ধ করাৃ হবে। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংসের পর সেগুলোর উচ্চমাত্রার তেজস্ক্রিয়......
Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত