20 C
ঢাকা, বাংলাদেশ
29 November, 2026
গ্রীন পেইজ
পরিবেশ রক্ষা স্বাস্থ্য কথা

শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি বন্ধে অগ্রণী ভূমিকা পালন করবে খুলনা বিভাগ

Read in English

শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এস এম ছায়েদুর রহমান। তিনি বলেন আমাদের দপ্তর থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিষয়ে একটি নির্দেশনা প্রদান করা হয়েছে এবং দ্রুতই এ বিষয়ে আরও একটি নির্দেশনা প্রদান করা হবে। গত ২৪ নভেম্বর ২০২৬, খুলনার পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডাব্লিউবিবি ট্রাস্ট ও সিয়াম’র যৌথ আয়োজনে ‘তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক পণ্য বিক্রয় বন্ধে করণীয়’ শীর্ষক বিভাগীয় সভায় এ আহ্বান জানানো হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক এস এম ছায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং ডাব্লিউবিবি ট্রাস্টের বিভাগীয় প্রধান সৈয়দা অনন্যা রহমান। সভাটি পরিচালনা করেন সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. মাসুম বিল্লাহ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাব্লিউবিবি ট্রাস্টের নেটওয়ার্ক অফিসার আজিম খান। তিনি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর ৬খ ধারা উল্লেখ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ক্রীড়া স্থাপনা ও শিশুপার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় আইনত নিষিদ্ধ। এ বিধান লঙ্ঘনে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। তরুণদের সুরক্ষায় আইনের ধারাটি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

সভায় বক্তারা বলেন, আইন বাস্তবায়নে শুধু নির্দেশনা প্রদান যথেষ্ট নয় বরং নিয়মিত পর্যবেক্ষণ, বিক্রয়কেন্দ্র চিহ্নিতকরণ এবং সমন্বিত প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের তামাকজাত দ্রব্য বিক্রয়কেন্দ্রের তালিকা তৈরি, আইন লঙ্ঘনের তথ্য ও ছবি সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও পুলিশের মধ্যে কার্যকর সমন্বয় কাঠামো গড়ে তোলা জরুরি। সিগারেট ও বিড়ির পাশাপাশি ই-সিগারেট, জর্দা, গুল সাদাপাতার মতো তামাক পণ্য বিক্রি বন্ধেও পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

অনুষ্ঠানে বাগেরহাট কে.এন.কে.এস এর নির্বাহী পরিচালক অরিন্দম দেবনাথ, সাতক্ষীরার মৌমাছি সংস্থার নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকসহ ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত