27 C
ঢাকা, বাংলাদেশ
[bam111Tuesdayam_301111Asia/Dhaka] | [Asia/Dhaka111Tuesday115101_03am30Asia/Dhaka] খ্রিস্টাব্দ | [bam111Tuesdayam_03am30Asia/Dhaka] বঙ্গাব্দ
গ্রীন পেইজ
মার্কিন নিষেধাজ্ঞা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রধান বাধা
আন্তর্জাতিক পরিবেশ

মার্কিন নিষেধাজ্ঞা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রধান বাধা: বক্তব্য ইরানের

মার্কিন নিষেধাজ্ঞা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রধান বাধা: বক্তব্য ইরানের

ইরানি রাষ্ট্রদূত জানান যে, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা করার জন্য সম্মিলিত প্রচেষ্টা এবং দায়িত্বানুভূতি প্রবল ভাবে প্রয়োজন।

এক্ষেত্রে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর আমেরিকা যে সকল একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপ রয়েছে সেগুলো এই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, বিশ্বের জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচক প্রভাব পড়েছে তা কার্যকরভাবে মোকাবেলার পথে প্রধান বাধা হচ্ছে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা।



তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা করতে হলে অবশ্যই এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এবং ইতিবাচক মনোভাব নিয়ে সামনে আগাতে হবে।

গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে দেয়া বক্তৃতায় মাজিদ তাখতে রাভাঞ্চি এসব কথা বলেন। বৈঠকে বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা পরিস্থিতির উপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

তাখতে রাভাঞ্চি বলেন, মার্কিন একতরফা নিষেধাজ্ঞা কেবল জরুরী অর্থ-সম্পদে প্রবেশাধিকার থেকে ঠেকিয়ে রাখে নি বরং গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলাযর ক্ষেত্রে যে প্রচেষ্টা তাকেও মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে জাতীয় সক্ষমতা কমে গেছে। ফলে এই সমস্ত অমানবিক এবং অবৈধ নিষেধাজ্ঞা অবশ্যই করতে হবে।

পার্সটুডে/এসআইবি/২৪

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত