20 C
ঢাকা, বাংলাদেশ
29 November, 2026
গ্রীন পেইজ
ঘূর্ণিঝড় আম্পান: দেশের বিভিন্ন জেলায় ৮ থেকে ১০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস
আন্তর্জাতিক পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ

রেকর্ড জোয়ার আর এল নিনোর ঢেউয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল: ধসে পড়ল জেটি

বছরের সর্বোচ্চ জোয়ার ‘কিং টাইড’ এবং স্বাভাবিকের চেয়ে শক্তিশালী এল নিনোর প্রভাবে উত্তাল সমুদ্রে বিপর্যস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল। গত ২৫ নভেম্বর ক্যালিফোর্নিয়াসহ উপকূলের বিভিন্ন স্থানে রেকর্ড উচ্চতার পানি উঠে বন্যা, অবকাঠামোর ক্ষতি ও বিপজ্জনক ঢেউয়ের সৃষ্টি হয়।

রেকর্ড পানির উচ্চতা

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) জানিয়েছে, ওরেগনের চার্লসটনে উপকূলীয় পানির উচ্চতা রেকর্ড পরিমাণে পৌঁছায়, যা গড় উচ্চ জোয়ারের চেয়ে প্রায় ১.১২ মিটার বেশি। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো, লস অ্যাঞ্জেলেস ও সান্তা বারবারার পর্যবেক্ষণ কেন্দ্রেও ইতিহাসের অন্যতম সর্বোচ্চ পানির উচ্চতা রেকর্ড হয়েছে।

ভেঙে পড়ল জেটির অংশ

সান ফ্রান্সিসকোর কাছে প্যাসিফিকা শহরে জেটির প্ল্যাটফর্মের সমান উঁচু একটি ঢেউ আছড়ে পড়লে জেটির একটি অংশ সমুদ্রে ধসে পড়ে। সমুদ্রের লোনা পানিতে কংক্রিট ক্ষয়ে যাওয়ায় গত কয়েক বছরে জেটিটি বেশ কয়েকবার বন্ধ রাখতে হয়েছিল। সেখানে ঢেউয়ের ধাক্কায় দমকলকর্মীরাও পড়ে যান।

কর্মকর্তাদের তথ্যমতে, সান ফ্রান্সিসকো উপসাগরীয় এলাকায় ঢেউয়ের উচ্চতা ৯ মিটার পর্যন্ত পৌঁছায় এবং উপকূলের বাড়িঘরে পানি ঢুকে পড়ে। মিল ভ্যালিতে সড়ক ও সাইকেল লেন প্লাবিত হয়। সান ফ্রান্সিসকোর মেয়র ড্যানিয়েল লুরি জানান, শহর সবচেয়ে খারাপ পরিস্থিতি পার করেছে, তবে ডিসেম্বর ও জানুয়ারিতে আরও কিং টাইড আসবে।

এল নিনো ও জলবায়ু পরিবর্তনের যোগসূত্র

সূর্য ও চাঁদ একই রেখায় এলে বছরের সর্বোচ্চ জোয়ার বা কিং টাইড হয়। এর সঙ্গে এবার যোগ হয়েছে স্বাভাবিকের চেয়ে শক্তিশালী এল নিনো, যা প্রশান্ত মহাসাগরের পানি উষ্ণ করে শক্তিশালী ঝড় তৈরিতে সহায়তা করছে। বিজ্ঞানীরা মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকেও এর একটি কারণ হিসেবে উল্লেখ করছেন।

গ্রিন পেইজের দৃষ্টিভঙ্গি

বিশ্বের সবচেয়ে ধনী দেশের উপকূলও যখন সমুদ্রের কাছে অসহায়, তখন বাংলাদেশের নিচু উপকূলীয় অঞ্চলের ঝুঁকি আরও স্পষ্ট হয়ে ওঠে। গ্রিন পেইজ মনে করে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলোচ্ছ্বাস মোকাবিলায় বাংলাদেশকে এখনই টেকসই বাঁধ, প্রাকৃতিক সবুজ বেষ্টনী ও ম্যানগ্রোভ সম্প্রসারণে বিনিয়োগ বাড়াতে হবে।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত