28.7 C
ঢাকা, বাংলাদেশ
<41ppm6 2026-06-23T23:38:41+06:00Tuesdaypm4141="bpm611Tuesdaypm-303806Asia/Dhaka"> | <41ppm6 2026-06-23T23:38:41+06:00Tuesdaypm4141="bpm611Tuesdaypm-11Tue, 23 Jun 2026 23:38:41 +0600Asia/Dhaka112026Tue, 23 Jun 2026 23:38:41 +060038pm6-23pm30Asia/Dhaka" 23pm30pm-41Asia/DhakappmTue, 23 Jun 2026 23:38:41 +0600pm302026Tue, 23 Jun 2026 23:38:41 +0600=", " 23pm30pm-2026Tue, 23 Jun 2026 23:38:41 +060023-41000000ff38x="1" 23pm30pm-Tuesdaypm4130-22026Tue, 23 Jun 2026 23:38:41 +060023="1"> খ্রিস্টাব্দ | <41ppm6 2026-06-23T23:38:41+06:00Tuesdaypm4141="bpm611Tuesdaypm-23pm30Asia/Dhaka" 23pm30pm-2026-06-23T23:38:41+06:00pmTuesdayAsia/Dhaka623pmTue, 23 Jun 2026 23:38:41 +0600="776Tue" 23pm30pm-41Asia/DhakappmTue, 23 Jun 2026 23:38:41 +0600pm302026Tue, 23 Jun 2026 23:38:41 +0600=", " 23pm30pm-2026Tue, 23 Jun 2026 23:38:41 +060023-41000000ff38x="1" 23pm30pm-Tuesdaypm4130-22026Tue, 23 Jun 2026 23:38:41 +060023="1"> বঙ্গাব্দ
গ্রীন পেইজ
জীববৈচিত্র্য

চীনে সন্ধান মিলল বিশ্বের সবচেয়ে বড় মশার

আমাদের চারপাশে নানা প্রজাতির মশা আমরা দেখে থাকি। বিভিন্ন আকৃতির মশাও আমরা দেখেছি। কিন্তু আকারে বড় মশা দেখিনি। মশার কামড় খেয়ে আমরা হয়তো বিভিন্ন মশাদের লক্ষ্য করে থাকি। তবে মশার আকারে হয়ত তেমন হেরফের না দেখা গেলেও সম্প্রতি চীনে সন্ধান মিলল বিশ্বের সবচেয়ে বড় মশার।

চীনের সিচুয়ার প্রদেশে সবচেয়ে বড় মশার সন্ধান পেয়েছেন দেশটির গবেষকরা। মশাটির প্রতিটি পাখার দৈর্ঘ্য ১১ দশমিক ১৫ সে.মি. বলে জানা গেছে।

এ ব্যাপারে পশ্চিম চীনের পতঙ্গ মিউজিয়ামের প্রধান জাও লি বলেন, মশাটি বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির মশা হলোরুশিয়া মিকাডো প্রজাতির। গত বছরের আগস্টে একটি মাঠে ভ্রমণের সময় মশাটিকে অবিষ্কার করা হয়। এরপর এটিকে পতঙ্গ জাদুঘরে নিয়ে আসা হয়।

জাও লি আরো বলেন, এই প্রজাতির মশা রক্ত খায় না। তারা খুব কম দিনই বেঁচে থাকে। তাদের মূল খাবার হলো ফুলের রস। বিশেষ করে পানি খেয়েও ওরা জীবনধারণ করে। বিশ্বে হাজার হাজার প্রজাতির মশা রয়েছে। এদের মধ্যে মাত্র ১০০ প্রজাতির মশা রক্ত পান করে জীবন ধারণ করে।

উল্লেখ্য, ১৮৭৬ সালে জাপানে জন ওবাদিয়া এই হলোরুশিয়া মিকাডো প্রজাতির মশা প্রথম আবিষ্কার করেন। ওই মশার পাখার দৈর্ঘ্য সাধারণত ৮ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত