28.6 C
ঢাকা, বাংলাদেশ
<05pam6 2026-06-25T00:14:05+06:00Thursdayam0505="bam612Thursdayam-301406Asia/Dhaka"> | <05pam6 2026-06-25T00:14:05+06:00Thursdayam0505="bam612Thursdayam-12Thu, 25 Jun 2026 00:14:05 +0600Asia/Dhaka122026Thu, 25 Jun 2026 00:14:05 +060014am6-25am30Asia/Dhaka" 25am30am-05Asia/DhakapamThu, 25 Jun 2026 00:14:05 +0600am302026Thu, 25 Jun 2026 00:14:05 +0600=", " 25am30am-2026Thu, 25 Jun 2026 00:14:05 +060025-05000000ff14x="1" 25am30am-Thursdayam0530-42026Thu, 25 Jun 2026 00:14:05 +060025="1"> খ্রিস্টাব্দ | <05pam6 2026-06-25T00:14:05+06:00Thursdayam0505="bam612Thursdayam-25am30Asia/Dhaka" 25am30am-2026-06-25T00:14:05+06:00amThursdayAsia/Dhaka625amThu, 25 Jun 2026 00:14:05 +0600="801Thu" 25am30am-05Asia/DhakapamThu, 25 Jun 2026 00:14:05 +0600am302026Thu, 25 Jun 2026 00:14:05 +0600=", " 25am30am-2026Thu, 25 Jun 2026 00:14:05 +060025-05000000ff14x="1" 25am30am-Thursdayam0530-42026Thu, 25 Jun 2026 00:14:05 +060025="1"> বঙ্গাব্দ
গ্রীন পেইজ
জলবায়ু পরিবর্তন রোধে রিকশা মিছিল
জলবায়ু

জলবায়ু পরিবর্তন রোধে রিকশা মিছিল

জলবায়ু পরিবর্তন রোধে রিকশা মিছিল

পৃথিবী, প্রকৃতি ও মানুষের জন্য প্যাডেল চালাও-এ শ্লোগানে খুলনায় রিকশা মিছিল হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়। মিছিলেন যৌথ আয়োজক ছিলেন উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং ঋণ ও উন্নয়ন বিষয়ক এশীয় আন্দোলন (এপিএমডিডি)।

নগরীর শিববাড়ী মোড় থেকে রিকশা মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তেঁতুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। এতে দেড় শতাধিক রিকশা অংশ গ্রহণ করে।



এসব রিকশায় বসে নগরীর বিভিন্ন স্তরের মানুষ পরিবেশ রক্ষায় বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড-ফেস্টুন তুলে ধরেন।

উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোটের প্রধান নির্বাহী হাসান মেহেদী বলেন, জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়ন, উন্নত বিশ্বের কাছ থেকে জলবায়ু ক্ষতিপূরণ আদায়, শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করা, জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করা এবং আগামী প্রজন্মকে জলবায়ু দুর্যোগ থেকে রক্ষার দাবিতে ব্যতিক্রমী রিকশা মিছিলের আয়োজন করা হয়।

এ আয়োজনের মধ্যদিয়ে মূলত জলবায়ু পরিবর্তন রোধে উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়। এতে খুলনা মহানগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তরুণ পরিবেশকর্মীরা অংশ নেন।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত