28.1 C
ঢাকা, বাংলাদেশ
[bam75Saturdayam_312207Asia/Dhaka] | [Asia/Dhaka75Saturday221405_04am31Asia/Dhaka] খ্রিস্টাব্দ | [bam75Saturdayam_04am31Asia/Dhaka] বঙ্গাব্দ
গ্রীন পেইজ

ট্যানারি বর্জ্য দূষণের কবলে সাভারের ৬ নদ-নদীর পানি, পরিবেশ বিপন্ন

সাভারে ট্যানারি বর্জ্যে দূষিত হয়ে পড়েছে ৬টি নদ-নদীর পানি। হেমায়েতপুরের হরিণধরা চামড়া শিল্পনগরীর আশপাশের বংশী, ধলেশ্বরী, কালীগঙ্গা, বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদ দূষণের কবলে পড়ে ধুঁকছে। এর মধ্যে বংশী ও ধলেশ্বরীর পানি সবচেয়ে দূষিত। এ দুই নদীর সঙ্গে অন্য চার নদ-নদীর সংযোগ থাকায় সেগুলোও দূষণের শিকার হচ্ছে। এতে বিপন্ন হয়ে......

চিম্বুক পাহাড়ে হোটেল নির্মাণ বন্ধের প্রতিবাদে বান্দরবান ও ঢাকায় মানববন্ধন

পার্বত্য চট্টগ্রামের বন উজাড় ও চিম্বুক পাহাড়ের ম্রো পাড়া উচ্ছেদ করে পাঁচ তারকা হোটেল নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন পর্যটকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা বলেছেন, পাঁচ তারকা হোটেল নয়, চাই প্রকৃতির সৌন্দর্য। আজ শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন ভ্রমণপ্রিয় মানুষেরা। ‘সচেতন প্রকৃতি ও......

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ডেনমার্ক

পানিশোধন, বর্জ্য ও বিষাক্ত পানি ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও সৌর শক্তির ব্যবহার বৃদ্ধি, গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোসহ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করবে বাংলাদেশ ও ডেনমার্ক। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সৌজন্য সাক্ষাৎকালে এসব......

মোরেলগঞ্জের ৮ ইউনিয়নের ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ, আতঙ্কিত ৪৫ হাজার কৃষক

গ্রীন পেইজ ডেক্স
আমন মৌসুম চলছে এখন। এ সময়ে মোরেলগঞ্জের ১৬টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নের ধান ক্ষেতে কারেন্ট পোকার(বাদামি ঘাস ফড়িং) আক্রমণ দেখা দিয়েছে। সাধারণত যে ধান ক্ষেতে এ পোকার  আক্রমণ ঘটে থাকে রাতারাতি সে ধান ক্ষেত ফসলহীন হয়ে পড়ে। এরা ধান গাছের রস খেয়ে ফেলে। যার কারণে গাছ শুকিয়ে ভেঙ্গে পড়ে। আর......

আবারো সৈকতে আটকা পড়ে নিউজিল্যান্ডে ১০০ তিমির মৃত্যু

রহমান মাহফুজ
নিউজিল্যান্ডের চ্যাথাম আইল্যান্ড নামের দ্বীপের সৈকতে আটকা পড়ে প্রায় ১০০ তিমির মৃত্যু হয়েছে। আজ বুধবার তিমিগুলোর মৃত্যু হয় বলে স্থানীয় কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নিউজিল্যান্ডের পূর্ব উপকূল থেকে চ্যাথাম দ্বীপটি প্রায় ৮০০ কিলোমিটার দূরে। গত রোববার অনেক তিমি ও ডলফিন প্রশান্ত মহাসাগরের এই দ্বীপের সৈকতে......

বন্য হাতি হত্যা প্রতিরোধে ব্যর্থ ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: পরিবেশমন্ত্রী

সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের কিছু এলাকায় বিভিন্ন কারণে বন্য হাতি হত্যা করা হচ্ছে।এসব বন্য হাতি নিধন প্রতিরোধে ব্যর্থ ও দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।  এছাড়া হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন আজ বুধবার (২৫ নভেম্বর,......

বরিশালে অবৈধ দখল-দূষণে মরে গেছে ৩০টি খাল ও একটি নদী

গ্রীন পেইজ ডেক্স
বরিশালের গৌরনদী উপজেলায় অবৈধ দখল ও দূষণে মরে গেছে ৩০টি খাল ও একটি নদী। এতে পানির অভাবে কৃষি জমিতে যেমন চাষবাদ করা যাচ্ছেনা তেমনি খাল ও নদী দূষণের কারণে জীববৈচিত্র্যেও মারাত্মক প্রভাব পড়ছে। খালগুলোতে পলিথিন আর ময়লা আবর্জনার স্তুপ হতে হতে সেগুলো আজ নিশ্চিহ্ন। স্থানীয়রা এ সম্পর্কে জানান, উপজেলার বিভিন্ন......

বঙ্গোপসাগরে সৃষ্টি গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘নিভার’

বঙ্গোপসাগরে ফুঁসছে গভীর নিম্নচাপ থেকে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘নিভার’। আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে মঙ্গলবার দুপুরে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘নিভার’-এ পরিণত হয়েছে। জানা গেছে, নিভার আরও ঘনীভূত হয়ে উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। চট্টগ্রাম, মোংলা,......

জলবায়ু পরিবর্তন: বিলীন ২ হাজার কিলোমিটার নদীপথ, হুমকির মুখে প্রাণী উদ্ভিদ জগৎ

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উত্তরাঞ্চলের ২ হাজার কিলোমিটার হারিয়ে যাওয়া নদীপথ ফিরে পাওয়া যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে ১৬ জেলায় মাত্র ৪০০ কিলোমিটার নৌপথ কোনোরকমে টিকে রয়েছে। ভারতের নদীশাসন, তীব্র খরা, শীত মৌসুমে প্রচ- ঠান্ডা, প্রয়োজনের তুলনায় কম বৃষ্টিপাত, অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনসহ নানা কারণে উত্তরাঞ্চলের......

বায়ু দূষণে শীর্ষে সাভার ও ত্রিশাল, জনজীবন বিপর্যস্ত

দূষণের নগরীর তালিকায় আগে থেকেই আছে ঢাকার নাম। কিন্তু চলতি বছর বারবারই রাজধানী শহরকে পেছনে ফেলছে ঢাকার সাভার ও ময়মনসিংহের ত্রিশাল এলাকাটি। রাজধানীর চেয়ে অনেক বেশি সবুজ থাকার পরও সাভার ও ত্রিশাল কেন দূষণের শীর্ষে অবস্থান করছে তা নিয়ে শঙ্কিত নাগরিকরা। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী এই দূষণের মাত্রা ‘অস্বাস্থ্যকর’ অবস্থায়......
“Green Page” কে সহযোগিতার আহ্বান
Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত