29 C
ঢাকা, বাংলাদেশ
বিকাল ৪:০৫ | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ

আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পাবে যমুনার পানি, সিরাজগঞ্জে ফের বন্যার আতঙ্ক

গ্রীন পেইজ ডেক্স
বিপৎসীমা ছুঁই ছুঁই করছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের কাছে যমুনা নদীর পানি বেড়েছে ৩৩ সেন্টিমিটার। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামের মতে, আগামী ২৪ ঘণ্টায় পানি আরো বাড়বে। অপরদিকে একই সময়ে যমুনা নদীর কাজিপুর পয়েন্টে পানি বেড়েছে ২৭ সেন্টিমিটার। বন্যা নিয়ন্ত্রণ ও সতর্কীকরণ কেন্দ্র......

বিপৎসীমার ওপরে ধরলার পানি, কুড়িগ্রাম-লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি

গ্রীন পেইজ ডেক্স
বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলা নদীর পানি। এতে কুড়িগ্রাম ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি দেখা দিয়েছে। কুড়িগ্রামে ধরলা নদীর পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার এবং লালমনিরহাটে ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদ ও তিস্তা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও প্রবল বৃষ্টিপাত আর উজানের পানিতে বন্যা পরিস্থিতির......

দাবানলে যুক্তরাষ্ট্রের ভয়াবহ অবস্থা

গ্রীন পেইজ ডেক্স
অগ্নিনির্বাপণ দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের ওরেগন এবং সংলগ্ন কয়েকটি অঙ্গরাজ্যের ভয়াবহ দাবানলের সঙ্গে ২৪ ঘণ্টা লড়াই করে চলেছেন। দাবানলের ফলে সৃষ্ট কালো ধোঁয়ার উপস্থিতি স্থানীয় সময় গতকাল বুধবার কয়েক হাজার মাইল দূরের পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য—নিউইয়র্ক, ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসি থেকেও অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের এই দাবানলের সূত্রপাত হয়েছিল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। তবে এখন দাবানলের......

শেরপুরে ৫ ইউনিয়ন প্লাবিত, তলিয়ে গেছে রোপা আমন

গ্রীন পেইজ ডেক্স
ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি ঢলের পানিতে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার মাহারশি নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলা সদরসহ ঝিনাইগাতি সদর ইউনিয়ন, মালিঝিকান্দা, হাতিবান্ধা ও গৌরিপুর ইউনিয়নের আংশিক এলাকা প্লাবিত হয়েছে। ঢলের স্রোতে ইতিমধ্যে উল্লেখিত ইউনিয়নের বিভিন্ন গ্রামের কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তলিয়ে গেছে বিভিন্ন পুকুর এবং ওইসব এলাকায় কয়েক হাজার......

বগুড়ায় আমন খেতে মাজরা পোকার আক্রমণ, পোকা দমনে ব্যর্থ হয়ে দিশেহারা কৃষক

গ্রীন পেইজ ডেক্স
বগুড়ার আদমদীঘি উপজেলায় আমন ধানের খেতে ব্যাপকভাবে মাজরা পোকা আক্রমণ করেছে। মাজরা পোকা দমনে ব্যর্থ হওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। পোকা দমন বা নিধনে উপজেলা কৃষি অফিসের কোনো ধরনের সহায়তা পাচ্ছেন না বলে কৃষকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বুধবার উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা, সান্দিড়া, কাশিমিলা, প্রসাদখালীসহ কয়েকটি গ্রামের মাঠে......

তিস্তা ও ধরলার পানি বিপদসীমার উপরে, লালমনিরহাটে নিম্নাঞ্চল প্লাবিত

গ্রীন পেইজ ডেক্স
ভারি বর্ষণ ও উজানের ঢলে ধরলার পানি বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে জেলার কুলাঘাট পয়েন্টে বিপদসীমার ২২ সেন্টিমিটার ও তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ও ধরলার পানি বাড়ায় লালমনিরহাটের নদী অববাহিকার নিমাঞ্চল হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে নদী অববাহিকার অন্তত ৪০ হাজার মানুষ। দেখা......

সূর্যে শুরু হয়েছে ‘সোলার সাইকেল’, শক্তিশালী ঝড়ের সম্ভাবনা

গ্রীন পেইজ ডেক্স
মার্কিন মহাকাশ সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন সূর্যের ২৫ তম ‘সোলার সাইকেল’ শুরু হয়েছে। কিন্তু এর অর্থ কী? এর মানে কি এই, যে এটি সূর্যের ২৫তম জন্মদিন? এরফলে কী পৃথিবীতে কোনও প্রভাব পড়বে? এ নিয়ে আলোচনা করা যাক- নাসার বিজ্ঞানীরা বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আমাদের সূর্যের ২৫তম সোলার সাইকেল শুরু......

যুক্তরাষ্ট্রে হারিকেন স্যালির আঘাতে বিদ্যুৎহীন ৫ লাখ মানুষ

গ্রীন পেইজ ডেক্স
গ্রীষ্মমণ্ডলীয় ঝড় স্যালির কারণে যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় প্রবল বর্ষণ হয়েছে। এতে সংশ্লিষ্ট অঞ্চলের ৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বুধবার হারিকেন ভূমিতে ক্যাটাগরি টু হিসেবে আঘাত হানার পর বাতাস কমে আসে। কিন্তু যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা ও আলাবামা অঞ্চলে ঝড় অব্যাহত রয়েছে। বন্যার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্যানসাকোলা শহরে......

কৃষকদের জন্য সুখবর, গমের ছত্রাক চিহ্নিত করার জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবন

গ্রীন পেইজ ডেক্স
গমে ব্লাস্ট রোগের ছত্রাক আছে কি না, তা চিহ্নিত করার মতো প্রযুক্তি এত দিন ছিল না। এই প্রযুক্তি উদ্ভাবনের আগে ধান ও গমের ব্লাস্ট রোগের ছত্রাকের জীবনরহস্য উন্মোচন ও বিশ্লেষণ করা হয়েছে। প্রযুক্তি উদ্ভাবনে কাজ করেছেন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও চীনের বিজ্ঞানীরা। গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্ত করতে একটি নতুন প্রযুক্তি......

খুলনায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা

গ্রীন পেইজ ডেক্স
খুলনায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। এতে হুমকির মুখে পড়েছে নদী পাড়ের বেড়িবাঁধ, ফসলি জমি, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খুলনায় কাজিবাছা নদীতে একটি মাত্র বালুমহালে ইজারা নিয়ে বৈধভাবে বালু উত্তোলন করে ঠিকাদার। বাকি সবই অবৈধ। জানা যায়, খুলনার ডুমুরিয়ার সালতা, মরা ভদ্রা, হরি নদী,......
“Green Page” কে সহযোগিতার আহ্বান
Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত