পরিবেশ রক্ষায় রাজশাহী শহরের পুকুর সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
পরিবেশ রক্ষায় রাজশাহী শহরের পুকুর সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের রাজশাহী শহরে থাকা ৯৫২টি পুকুর সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শহরের আর যাতে কোনো পুকুর ভরাট–দখল না হয়, তা–ও নিশ্চিত করতে বলা হয়েছে। এক রিটের চূড়ান্ত শুনানি শেষে আজ রবিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে এই রায় দেন।......
