জাতীয় চিড়িয়াখানায় ইম্পালার পরিবারে নতুন অতিথি
রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র জাতীয় চিড়িয়াখানায় ইম্পালার পরিবারে নতুন অতিথির আগমন ঘটেছে। গতকাল ভোরে ছোট ফুটফুটে এক বাচ্চার জন্ম দেয় আফ্রিকান দুর্লভ প্রাণি ইম্পালা। এ নিয়ে চিড়িয়াখানায় ইম্পালার সংখ্যা দাঁড়াল আটে। এ প্রাণি সচরাচর আবদ্ধ অবস্থায় বাচ্চার জন্ম দেয় না। এমন আবদ্ধ অবস্থায় এ চিড়িয়াখানায় বাচ্চা প্রসব ইতিহাসে তৃতীয় ঘটনা।......
