বিপৎসীমার উপরে ৪ নদীর পানি, বাঁধ ভেঙে দক্ষিণ-পশ্চিমাঞ্চল প্লাবিত
দেশের উত্তর-পূর্বাঞ্চলের পর বন্যা এবার আঘাত হেনেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোয়। নদীর অস্বাভাবিক জোয়ারের চাপে একের পর এক বাঁধ ভেঙে প্লাবিত খুলনা ও সাতক্ষীরা জেলার বিস্তীর্ণ এলাকা। হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। ডুবছে মাছের ঘের, আবাদি জমি ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি। প্রবল বর্ষা ও অস্বাভাবিক জোয়ারের কারণে পানি বাড়ছে দক্ষিণ-মধ্যাঞ্চলের নদ-নদী, খাল-বিলেও।......
