27.4 C
ঢাকা, বাংলাদেশ
<51pam6 2026-06-24T05:11:51+06:00Wednesdayam5151="bam65Wednesdayam-301106Asia/Dhaka"> | <51pam6 2026-06-24T05:11:51+06:00Wednesdayam5151="bam65Wednesdayam-5Wed, 24 Jun 2026 05:11:51 +0600Asia/Dhaka52026Wed, 24 Jun 2026 05:11:51 +060011am6-24am30Asia/Dhaka" 24am30am-51Asia/DhakapamWed, 24 Jun 2026 05:11:51 +0600am302026Wed, 24 Jun 2026 05:11:51 +0600=", " 24am30am-2026Wed, 24 Jun 2026 05:11:51 +060024-51000000ff11x="1" 24am30am-Wednesdayam5130-32026Wed, 24 Jun 2026 05:11:51 +060024="1"> খ্রিস্টাব্দ | <51pam6 2026-06-24T05:11:51+06:00Wednesdayam5151="bam65Wednesdayam-24am30Asia/Dhaka" 24am30am-2026-06-24T05:11:51+06:00amWednesdayAsia/Dhaka624amWed, 24 Jun 2026 05:11:51 +0600="008Wed" 24am30am-51Asia/DhakapamWed, 24 Jun 2026 05:11:51 +0600am302026Wed, 24 Jun 2026 05:11:51 +0600=", " 24am30am-2026Wed, 24 Jun 2026 05:11:51 +060024-51000000ff11x="1" 24am30am-Wednesdayam5130-32026Wed, 24 Jun 2026 05:11:51 +060024="1"> বঙ্গাব্দ
গ্রীন পেইজ
বিজ্ঞানসম্মত নয় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবি: কপ-২৮ প্রেসিডেন্ট
জলবায়ু পরিবেশ রক্ষা

বিজ্ঞানসম্মত নয় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবি: কপ-২৮ প্রেসিডেন্ট

বিজ্ঞানসম্মত নয় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবি: কপ-২৮ প্রেসিডেন্ট

বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করতে হবে, এমন দাবির পেছনে ‘বৈজ্ঞানিক ভিত্তি’ নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের (UAE) দুবাইয়ে চলমান জলবায়ু সম্মেলনের কপ–২৮ প্রেসিডেন্ট সুলতান আহমেদ আল–জাবের।



বিশেষজ্ঞরা বলছেন, সুলতান আহমেদ আল-জাবেরের এ মন্তব্যের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের বিষয়টি উপেক্ষা করার প্রবণতা প্রকাশ পেয়েছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে তাঁর এ বক্তব্য জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মনোভাবের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক।

গত বৃহস্পতিবার দুবাইয়ে শুরু হয়েছে কপ-২৮ সম্মেলন। চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনে শতাধিক দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। আশা করা যাচ্ছে, সম্মেলনে এ-সংক্রান্ত চুক্তি সই হতে পারে।

সুলতান আহমেদ আল–জাবের ওই বলেন, ‘জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার মধ্য দিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করা যাবে না। আপনি যদি পৃথিবীকে গুহায় ফিরিয়ে নিয়ে যেতে চান, তাহলে এই দাবি সমর্থন করা যেতে পারে।’

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত