ঢাকাসহ দেশের ১৮ অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ
দেশের ১৮টি অঞ্চলে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার আবহাওয়া অধিদফতরের দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট......
