চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ থেকে বৃষ্টি বাড়তে পারে
বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের দিকে আসতে মৌসুমি বায়ু এবার পরপর দুইবার বাধা পেয়েছে। একবার ঘূর্ণিঝড় আম্পান ও আরেকবার ঘূর্ণিঝড় নিসর্গ এসে এর চলার পথ আটকে দিয়েছে। এতে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে বর্ষার বৃষ্টির মূল উৎস ওই বায়ুপ্রবাহটি একটু দেরিতে হলেও বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে প্রবেশের জন্য দুয়ারের কাছে পৌঁছে গেছে মৌসুমি বায়ু।......
