শ্রীলঙ্কায় ক্ষতিকর কীটপতঙ্গের কারণে ক্ষতির মুখে চার জেলা
এবার পঙ্গপালের উপদ্রব দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। হলুদ দাগযুক্ত এক ধরনের স্থানীয় ফড়িংয়ের উপস্থিতির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ক্ষতিকর কীটপতঙ্গের কারণে দেশটির অন্তত চারটি জেলায় ক্ষতির মুখে ফসল। এসব ফড়িংয়ের সাথে ভারতের পঙ্গপালের সংযোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির কৃষি বিভাগ জানিয়েছে, অনুকূল আবহাওয়ায় স্থানীয় পঙ্গপালের প্রজনন ঘটছে খুব দ্রুত।......
