28 C
ঢাকা, বাংলাদেশ
[bam84Saturdayam_312708Asia/Dhaka] | [Asia/Dhaka84Saturday274304_29am31Asia/Dhaka] খ্রিস্টাব্দ | [bam84Saturdayam_29am31Asia/Dhaka] বঙ্গাব্দ
গ্রীন পেইজ
বজ্রপাত প্রতিরোধে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ তালগাছের চারা রোপণ
পরিবেশ গবেষণা

বজ্রপাত প্রতিরোধে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ তালগাছের চারা রোপণ

আইসিটি স্নাতক ও চাকুরিজীবীদের পেশাজীবী সংগঠন, আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ (আইসিটিইএসবি) এর রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ  তালগাছের চারা রোপণ করা হয়েছে। খবর প্রেস বিজ্ঞপ্তি।

বজ্রপাত প্রতিরোধে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ তালগাছের চারা রোপণ

দেশে ক্রমবর্ধমান বজ্রপাতের ঝুঁকি কমাতে এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় গত ২৮/০৮/২০২৬ তারিখ বিকেল ৫ ঘটিকায় রুয়েটের গেট সংলগ্ন চত্বরে তালগাছের চারা রোপণের মাধ্যমে  বক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার ও সেন্টার ফর গ্লোবাল এনভায়রেনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক ড. মো: আব্দুল ওয়াহাব।

সভাপতিত্ব করেন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ। পরিচালনা করেন আইসিটিইএসবি এর মহাসচিব ও রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌ. মোঃ ফিরোজ আলী।

এসময় উপস্থিত ছিলেন রুয়েটের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী, রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের রিয়াদ খান রাতুল, মোঃ লাবলু ও আফ্রিদী খান সহ রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

তালগাছের চারা রোপণ কর্মসূচিটি সফল করতে সার্বিক সহযোগিতা করে সেন্টার ফর গ্লোবাল এনভায়রেনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (সিজিইডি)।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত